স্বপন দাস, আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা সড়কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক মোঃ সোহরাব হোসেন বাবুল, সাধারন সম্পাদক নবনী কুমার বৈদ্য, শিক্ষক মোঃ আবুল কালাম, দীনেশ চন্দ্র ঘটক, মোঃ জাহিদ হোসেন খান, বিপুল চন্দ্র পান্ডে, বিষ্ণুপদ হালদার, নমিতা রানী দাশ, শ্যাম প্রসাদ ঢালী প্রমুখ। বক্তরা দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে তারা উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল এর মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
স/এষ্

