ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
শিবির সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ বহিরাগত তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রেদওয়ান ও তার বন্ধুরা সাদ্দাম হোসেন হল থেকে বের হচ্ছিল। এসময় ছাত্রলীগের কিছু কর্মী শিবির সন্দেহে তাদেরকে ধরে টিএসসিসির একটি কক্ষে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই পাওয়া যায়। ছাত্রলীগ কর্মীরা তাদেরকে গনধোলাই দিয়ে প্রক্টরের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন ঝিনাউদহ আবু ইসহাক, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আবু সাইদ ও শামসুদ্দিন ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ ক্যাম্পাস থেকে শিবিরকে বিতাড়িত করার পর, তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এদেরকে ব্যবহার করতে চেয়েছিল। ছাত্রলীগ কর্মীরা তাদেরকে বুঝতে পেরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি রতন শেখ বলেন, ‘ বিকাল চারটার দিকে তাদেরকে আটক করার পর জিঙ্গাসাবাদ করে ৭ টি ককটেল পাওয়া যায়। তারা ক্যাম্পাসে বড় ধরনের নাশকতা চালানোর চেষ্টা করেছিল।’
স/এষ্

