ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মামলা জিততে আইনজীবী হলেন কৃষক!

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

চীনের হেইলংজিয়াং প্রদেশের ইউসুটান নামক গ্রামে সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যতে এক কৃষকের জমি নষ্ট হয়। তবে নষ্ট জমি উদ্ধার করতে আইনজীবীর আশ্রয় নেননি ওই কৃষক; বরং নিজেই আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। তার বিশ্বাস, সরকারের বিরুদ্ধে মামলা করে জিততে হলে আইন বিষয়ে তাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। মজার ব্যাপার হলো কঠোর সেই পরিশ্রমী কৃষক প্রথম মামলাতেই জিতে তার পরিশ্রম স্বার্থক করেছেন।

সেই কৃষকের নাম মি. ওয়াং। তার বয়স ৬০ বছর হলে কি হবে মনের জোর একটুও কমেনি। মামলায় জিততে টানা ১৬ বছর অধ্যবশায় করে ছেড়েছেন তিনি।

জানা যায়, ২০০১ সালে সরকারি প্রতিষ্ঠান কিহুয়া গ্রুপের কারখানার বিষাক্ত বর্জ্য কৃষক ওয়াংয়ের জমি নষ্ট করে। জমি উদ্ধার করার জন্য তিনি মামলা করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার মনে হয়েছিল তিনি সরকারের বিরুদ্ধে মামলা করে হয়তো জিততে পারবেন না। আর বর্তমান সময়ের আইনজীবীর প্রতি তার আস্তা নেই। কিন্তু মামলায় জিততে তিনি মরিয়া। তাই কোনো আইনজীবীর শরণাপন্ন না হয়ে নিজেই আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন ওয়াং।

এক দুই বছর করতে করতে প্রায় ১৬ বছর ধরে তিনি আইন বিষয়ে পড়াশোনা করে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলেন। তারপর তিনি মামলা করেন। এবং মজার ব্যবহার হলো প্রথম মামলায় জয়ী হন ওয়াং।

স/শা