ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, যান চলাচল বন্ধ

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার এসআই মিজানুর রহমান জানান, শনিবার বিকাল সাড়ে ৩টায় কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেনি।

এসআই মিজানুর বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

 স/শা