এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-মিছিল ও মানবববন্ধন করেছে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল ২১ শে আগস্ট দুপুরে মান্দারী জিল্লুর রহিম কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মান্দারী বাসস্ট্যান্ডে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক মনি, মান্দারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কুদ্দুস পাটওয়ারী, মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবু তালেব, ছাত্রলীগ নেতা শেখ রাসেল, আল আমিন বিক্রম ও শেখ শাহাদাত হোসেন প্রমুখ।
স/এষ্

