ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় দুই বছরেও খোঁজ মেলেনি স্বেচ্ছাসেবকলীগ নেতার

admin
আগস্ট ২২, ২০১৭ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেজবা উদ্দিন পলাশ,কুষ্টিয়া

কুষ্টিয়ায় দুই বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সেও সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সবুজের। ২০১৫ সালের ২০ আগস্ট গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে সাজ্জাদ হোসেন সবুজ ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে আটক করে সাদা পোশাক ধারীরা। এর ৬ দিন পর আক্তারুজ্জামান লাবু ফিরে আসলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি সবুজের। সোমবার দুপুরে সাজ্জাদ হোসেন সবুজের সন্ধান চেয়ে তার পরিবারের সদস্যরা শহরের পরিমল টাওয়ারে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া জানান, তারা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছেন। সবুজকে গ্রেফতারের বিষয়ে কোনো সংস্থা মুখ খোলেনি। তিনি বলেন,তিনি সহ তার পরিবারের সদস্যরা সবুজের অপেক্ষায় রয়েছেন। তারা সবুজের সন্ধান চান।

 স/মা