গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো নিজেদের পরিচয় তুলে ধরবার জন্য বিলবোর্ড বা সাইনবোর্ড ঝুলিয়েছেন তার অনেকগুলোতেই অশুদ্ধ বা ভূল বাংলা বানান প্রদর্শিত হয়ে আসছে। এতে করে সবচেয়ে বেশি সংক্রামিত হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
পৌর শহরের উত্তর বাজার স্টেশন রোড মোড় ও রেল স্টেশনে বেশ কয়েকটি বানিজ্যিক প্রতিষ্টানে ঠিকানা বা প্রতিষ্টানের নামে ষ্টেশন রোড,ষ্টেশনারী ষ্টোর। যে খানে কোন বিদেশি শব্দে স+ট = স্ট ব্যাবহার করার কথা সেই খানে ব্যবহৃত হচ্ছে বা করছে ষ+ট =ষ্ট। আর সকালে বিকালে শিশু শ্রেনীতে া কিন্ডার গার্টেনে পড়–য়া কোমল মতি শিশু শিক্ষার্থীরা রং, বে-রঙ্গের সেই বিলবোর্ড বা সাইনবোর্ড দেখে বানান করে পড়তে থাকে আর পথ চলতে থাকে। সব চেয়ে পরিতাপের বিষয় সাথে থাকা পিতা মাতা বা কোন অভিভাবক কেউ ভূল বানানটি শুদ্ধ করে দিচ্ছে না। বরং সেই অভিভাবকরা অতি উৎসাহি হয় তার সন্তান সংযোক্ত অক্ষর ভেঙ্গে উচ্চারন করছে। আল্লাদে গদগদ হয়ে আরো উৎসাহি করে তুলে সেই শিশু শিক্ষার্থীকে। এতে করে শুরুতেই ভূল শিক্ষা গ্রহন করে বেড়ে উঠছে আর সংক্রামিত হচ্ছে অশুদ্ধা বাংলা বানানে। এদিকে বেশ কিছু দিন পূর্বে ধুমপানের বিষয়ে সিগারেটের প্যাকেটের উপরে কিছু উপদেশ বা শাস্তীমূলক নির্দেশিকা লিখা ছিল। এমনকি সিগারেট গ্রহনে পাশের লোকেরও ক্ষতি হয়। বর্তমানে দেখা যায় সেই লিখাটিও মুছে প্যাকেটের গায়ে একটি গর্ভজাত শিশুর চিত্র ধারন কওে লিখেছে ধুমপানের ফলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। তাহলে কি পুরুষদের জন্য সিগারেট জায়েয করা হলো ?
এমনকি প্রকাশ্য ধুমপান কারীর জরিমানার বিধানও করা হয়েছে। কিন্তুু কার্য্যত তা কি হচ্ছে ? যত্রতত্র ধুমপান করা হচ্ছে স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা অফিস রুমে বসেই ধূমপান করছে। আইনের রক্ষকরাই ভক্ষক হয়ে সে আছে। যাকে বলা চলে গৌরীপুর তার উল্ট দিকে চলছে। সচেতন মহল এ ধরনের ভূল বানান প্রদর্শন থেকে কোমলমতি শিশুদের রক্ষা ও ১৮ বছরের নিচে কোন ক্রেতার কাছে বিড়ি সিগারেট যেন কোন দোকানী বিক্রি না করে। এ জন্য উপজেলা প্রশাসনকে মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার চালিয়ে সর্তক করে দেয়সহ এই নির্দেশ অমান্যকারী দোকানিকে অর্থদন্ডহস বিভিন্ন দন্ডে দন্ডিত করার দাবী জানান।
স/মা

