ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

স্কুল ছাত্রী শেফার সাহায্য একান্তই প্রয়োজন ঝালকাঠি খেয়াঘাটের সিঁড়িই মেধাবী শিক্ষার্থী শেফার দুর্দিনের কারন

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

♦ মোঃ খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ শ্রমজীবী আব্দুল কাদের হাওলাদারের কন্যা সাবিনা আক্তার শেফা ঝালকাঠি সরকারী বালিকা বিদ্যালয়ে প্রতিদিন নলছিটি উপজেলার বাড়ইকরন গ্রাম থেকে যাতায়াত করে ক্লাস করতো। ২০১৫ সালের অষ্টম শ্রেণিতে পড়ুয়া অবস্থায় স্কুল থেকে বাসায় ফেরার পথে পুরাতন কলেজ খেয়াঘাটের ভাঙা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে বাম পায়ে আঘাত লাগে। তখন তেমন মারাত্মক অনুভব না করায় স্বাভাবিকভাবে স্কুলে যাতায়াত ও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। ক্রমান্বয়ে ব্যথার পরিমাণ বাড়তে থাকে।
প্রাথমিক পর্যায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। সম্প্রতি পায়ের সে আঘাত স্থলে তীব্র ব্যথা ও ফুলা দেখা দিলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করার পর তার বাম পা ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানান চিকিৎসক। বিষয়টি জেনে শেফার স্কুলের শিক্ষক ও স্থানীয় ক’জন সমাজকর্মী এবং ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সহযোগিতায় শেফাকে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার শেফার ক্যান্সার আক্রান্ত বাম পা সংযোগস্থল থেকে কেটে ফেলা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হাসনা কবীর শেফাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন।

জাতীয় ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার মজুমদার জানান, গত ২ ফেব্রুয়ারি সকালে শেফার ক্যান্সার আক্রান্ত বাম পা সংযোগ স্থল থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে শেফা হাসপাতালে ফলোআপে থেকে একটু সুস্থ্যতা অনুভব করলে সহপাঠি ও শিক্ষকদের সাথে দেখা করার জন্য ১ সপ্তাহ ছুটিতে রয়েছে। অপারেশন স্থলের ঘাঁ শুকানোর জন্য সব ধরণের চিকিৎসা চলছে। এরপর ক্যান্সারের জীবাণু উক্তস্থানে রয়েছে কিনা তা শনাক্ত করার জন্য পরীক্ষা-নীরিক্ষা করার পর যদি আক্রান্ত না হয়ে তাকে তাহলে শেফাকে ৬ থেকে ১২ মাসের কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপির জন্য খরচ হবে গড়ে ২০ হাজার টাকা করে। পুরোপুরি সুস্থ করতে হলে অনেক টাকার প্রয়োজন হবে।
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. তৌহিদ হোসেন খান জানান, অপারেশন পর্যন্ত শেফার চিকিৎসা ব্যয় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা বহন করেছে। তাদের আর্থিক সাহায্যে শেফার জন্য ১লাখ ৪ হাজার টাকা সংগ্রহ হয়।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের শ্রমজীবী আব্দুল কাদের হাওলাদারের ২ পুত্র ও ১ কন্যার মধ্যে শেফা সবার ছোট। শেফার বাবা আব্দুল কাদের হাওলাদার একজন শ্রমজীবী মানুষ। স্থানীয় কারখানায় শারীরিক শ্রমের কাজ করতে করতে এখন প্রায় অক্ষম হয়ে পড়েছেন তিনি। গ্রামে নিজের জমিতে কাজ করে কোন ভাবে সংসার চালিয়ে আসছেন।

তিনি বলেন, শেফার চিকিৎসায় এখন যে অর্থ দরকার হবে তা কোন ভাবেই তার পক্ষে যোগান দেয়া সম্ভব না। স্কুলের দেয়া টাকা থেকে ৮০ হাজার ২ দুই শত টাকা ইতোমধ্যেই খরচ হয়ে গেছে। তার ওপর পঙ্গু হয়ে যাওয়া মেয়েটির ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার কথা বলেন বাবা আব্দুল কাদের হাওলাদার।

মেধাবী শিক্ষার্থীর এ দু:সময় পাশে এসে সবার প্রতি যে কোনো প্রকার সহযোগিতা কামনা করেছে শেফার পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। যে কেউ শেফাকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। ঠিকানা: সাবিনা আক্তার শেফা, ব্যাংক হিসেব নম্বর: ০৬০৯০৪৫০০০০৪৪০, জনতা ব্যাংক, স্টেশন রোড শাখা, ঝালকাঠি। এছাড়া বিকাশ নম্বর ০১৭৭২ ২০ ৪২ ২৬ (আব্দুল কাদের হাওলাদার)।

স/শা