ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুরে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

admin
আগস্ট ২১, ২০১৭ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়াছিন আরাফাতঃ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক নিবন্ধনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি মওলানা আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফ উল্যাহ হেলাল, সদর উপজেলা সভাপতি আবদুর রব, রায়পুর উপজেলা সভাপতি আবুল কালাম, রামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমলনগর উপজেলা সভাপতি শাহাবউদ্দিন, রামগতি উপজেলা সভাপতি ফখরুদ্দিন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক নিবন্ধনকৃত কোড নম্বরপ্রাপ্ত ৬ হাজার ৭৯৮টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৫১৯টি অনুদানপ্রাপ্ত। বাকী ৫ হজার ২৯৭টি মাদ্রাসা অনুদান হতে বঞ্চিত।

স/মা