ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা

admin
আগস্ট ২১, ২০১৭ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি–

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আশকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শোক দিবস উপকমিটির আহব্বায়ক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শাসছুল ইসলাম জোহা।
আলোচনার সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পিছনে মূল নেপথ্যকারী ছিলেন খুনি জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই হত্যাকান্ড সম্পর্কে আগে থেকে অবহিত ছিলেন। এই খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করা হোক। তিনি এসময় ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহার কড়া সমালোচনা করেন। এই সংশোধনী বাতিল করে জাতীয় সংসদকে অবমাননা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন উর রশিদ আশকারী বলেন, ‘ বঙ্গবন্ধুর উপর উচ্চতর গবেষনার জন্যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা উচিত। তিনি আরো বলেন, এক সময় এই ক্যাম্পাস স্বাধীনতা বিরোধী শক্তির পদচারনায় মুখরিত ছিল। কিন্তু বর্তমানে এই ক্যাম্পাসকে রাজাকার মুক্ত করার চেষ্ঠা চলছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির শেষ চিহ্নটুকু থাকা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

স/মা