ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় সাংবাদিক বিভাগের ছাত্রকে প্রাণনাশের হুমকি

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

♦ জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক বিভাগের ছাত্র মোঃ রফিকুল ইসলাম রাফিকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ১৩ ফব্রুয়ারি উপজেলার বটতলা বাজারে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাত অনুমান ১০ টার দিকে ২/৩ জন অজ্ঞাতানামা ব্যক্তিরা জোড়পুলের (মিল বাড়ির) পশ্চিম পাশে তাঁর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে। ঔই সময় মো. রফিকুল ডাক-চিৎকার দিলে এলাকার কতিপয় লোকজন এসে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারী রাতে কাঠালিয়া থানায় একটি অজ্ঞাতনামা সাধারণ ডাইরী করা হয়েছে। যার জিডি নং ৬৪৫। রফিকুল ইসলাম উপজেলার কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ছাইদুর রহমানের পুত্র ও স্টামফোর্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি উপজেলার লেবুবুনিয়া গ্রামে।

স/শা