ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলেজ ছাত্র সাগর হত্যার দাবিতে সড়ক অবরোধ

admin
আগস্ট ২০, ২০১৭ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া ২০আগষ্ট,২০১৭॥

কুষ্টিয়ায় কলেজ ছাত্র সাগর সাহা হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে খাতের আলী ডিগ্রী কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে এই প্রতিবাদ সমাবেশ চলাকালে রাস্তার দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।

এসময় সেখানে উপস্থিত হয়ে কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ, পুলিশ সুপার মেহেদী হাসান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সাগর হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের আশ^াস দিলে প্রতিবাদ কারীরা সড়ক অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য গত বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়াণপুর এলাকা থেকে সাগর সাহা (১৯) নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে ৩০লাখ টাকা মুক্তিপণের দাবি করে দূর্বৃত্তরা; অন্যথায় সাগরকে হত্যা করার হুমকি দিয়েছিলো পরিবারকে। গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭টায় ঐ গ্রামের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সাগরের লাশ উদ্ধার করে পুলিশ।

স/মা