ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মির্জা ফখরুল ইসলাম তাদের অপকর্ম ঢাকার জন্য প্রলাপ বকছেন

admin
আগস্ট ২০, ২০১৭ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

.কুষ্টিয়ায় মাহবুব-উল আলম-হানিফ

”জিয়ার শাসন যদি অবৈধ হয় তাহলে আওয়ামীলীগ ও অবৈধ” মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম-হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম তাদের অপকর্ম ঢাকার জন্য প্রলাপ বকছেন। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর খুনী জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপ্রতি হয়েছিলেন, দল গঠন করেছিলেন। যে ব্যাক্তি অবৈধভাবে ক্ষমতা দখলদার হিসেবে চিহিৃত হয়েছেন তাই তার দল অবৈধ। সেই অবৈধদলের মহাসচিব হয়ে নিজের অপকর্ম ও দায়ভার ঢাকার জন্য তিনি পাগলের প্রলাপ বকছে।
রোববার বেলা ১টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

”আওয়ামীলীগের জন্ম হয়েছে জিয়াউর রহমানের আমলে” হানিফ মির্জা ফখরুলের উদ্দেশ্য বলেন, জিয়াউর রহমানের আমলে আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়নি। ১৯৪৯ সালে আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়েছিলো। আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশের জনগনের অধিকারের আন্দোলন ও স্বাধীরতার আন্দোলন হয়েছে। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।
এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন উর রশিদ আসকারী , প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহাসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স/মা