ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৭ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাদিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশহিসেবে অনুষদ ভবনের নিচতলায় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার (ফটোগ্রাফী) শেখ আবু সিদ্দিক রোকনের ৭দিনব্যাপী “ভাস্কর্যে বঙ্গবন্ধু” আলোকচিত্র প্রদশর্নী চলছে। প্রতিদিন অগণিত দর্শক উপভোগ করছেন এ প্রদর্শনী। আজ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আলোকচিত্র প্রদর্শনী উপভোগকালে সেখানে উপস্থিত হন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তাঁরা শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শোকদিবস উদ্যাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও আই আই ই আর এর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী।
স/এষ্

