ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় অটো রিকশা ছিনতাই

admin
আগস্ট ২০, ২০১৭ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ভাড়াটিয়া পরিচয়ে সুমন (৩৮) নামের এক অটো চালককে চেতনা নাশক দ্রব্য খাইয়ে নতুন ভাড়া করা বাসায় তালাবদ্ধ করে রেখে অটো বাইক (অটো রিকশা) নিয়ে সটকে পড়ে। প্রায় ত্রিশ ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অটো চালক সুমন ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের আফজাল মিয়ার পুত্র।
শুক্রবার দুপুরে থানা সংলগ্ন সাবেক শিক্ষা কর্মকতার আনোয়ার হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিকের ছেলে স্কুল শিক্ষক মো. শাহিন জানায়, গত ১৫ আগস্ট চা কোম্পানীর বিক্রয় প্রতিনিধির পরিচয়ে এক ব্যক্তি তার বাসা ভাড়া নেন এবং ২০ আগস্ট স্বপরিবারে ওই বসায় উঠবেন এই বলে চাবি বুঝে নেন। কিন্তু শুক্রবার দুপুরে এক অটোচালকে ভাড়ার কথা বলে বাসায় এনে অজ্ঞান করে দরজায় তালা লাগিয়ে অটো নিয়ে পালিয়ে যায়। শনিবার দুপুরে বাসার মধ্যে কাতরানোর শব্দ শুনে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।

স/এষ্