ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী বৃহষ্পতিবার থেকে ছুটি শুরু হবে। ছুটি শেষে আগামী ৯ সেপ্টেম্বর ক্যাম্পাস খুলবে। ছুটিতে আবাসিক হল সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৪ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পবিত্র ঈদুল আযহা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১০দিন ক্যাম্পাস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯ সেপ্টেম্বর ক্যাম্পাস খুলবে। ছুটি শেষে ক্যাম্পাস যথারীতি চালু হবে।
এদিকে শনিবার দুপুর ১টায় প্রভোস্ট কাউন্সিলের সভায় ছুটিতে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ২৪ আগস্ট সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় সকল আবাসিক হল সমূহ খুলে দেওয়া হবে।
স/এষ্

