খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ ) প্রতিনিািধ
: নওগাঁর বদলগাছীতে গত কয়েক দিনের অবিরাম বর্ষনে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে ছোট যমুনা ও তুলসি গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ ধারন করেছে । বর্তমানে বিপসীমার ৯০ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত ্অব্যাহত রয়েছে ।এরই মধ্যে ভেঙ্গে গেছে ২ টি বাঁধ , ১৫ শত পরিবার পানি বšিধ হয়ে পড়েছে ,পানির নিচে তলিয়ে গিয়েছে শত শত হেক্টর জমির ফসল । এছাড়াও ধর্মীয় , সামাজিক , সেবামুলক, শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্ধি হয়ে পড়েছে ।হুমর্কিতে রয়েছে ১১ টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের বাঁধ । আতংকের মধ্যে রয়েছে উপজেলা বাসি ।
সরেজমিনে ওই সব এলাকা ঘুরে দেখা যায় ,উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের এনায়েতপুর পাল পাড়া বাঁধ ও আধাইপুর ইউনিয়নের বে ন জোয়ার গ্রাম রক্ষা বেরি বাঁধ গত ১৪ ই আগষ্ট বিকেলে ভেঙ্গে গিয়ে ১০০০ পরিবার পানি বন্দী এবং নদীর তীরবর্তী এলাকা সেন পাড়া , দেউলিয়া ,চকনর সিং ,কৃষ্টপুর গ্রামের ৫০০ পরিবার পানি ব›িধ হয়ে পড়েছে ।
পানি বন্ধি এসব এলাকায় লোকজন অনেকটা অসহায় অবস্থায় দিন কাটছে ,বিশুদ্ধ পানিয় ,খাদ্য অভাব , জ্বলানী সহ নানা সংকটে ভূগছে এই এলাকার মানুষ । অনেকে আবার বাড়িঘর ছেড়ে ¯ত্রী , সন্তান , বাবা-মা গরু, ছাগলসহ রাস্তা ও বাধের ধারের উচুস্থানে অবস্থান নিয়েছে ।
উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় , বদলগাছী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়, সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , বেগুনজোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় , কৃষ্টপুর ঈদগাহ মাঠ , বদলগাছী কেন্দ্রীয় মন্দির, বদলগাছী থানা চত্তর ,এনায়েতপুর বাজারসহ অসংখ্য প্রতিষ্ঠান পানিবন্ধী হয়ে পড়েছে ।বেগুন জোয়ার গ্রামের , মিনুকা , মুক্তি, বাবু , মোছাব্বের , দেউলিয়া গ্রামের জালাল , এনায়েত পুর পাল পাড়া গ্রামের বিরেশ পাল সনাতন সহ গু অনেক ব্যাক্তি বলেন আমরা উপজেলা প্রসাশনের মাধ্যমে সামান্য কিছু ত্রান সামগ্রী পেয়েছি , তা ্অপ্রতুল ।
উপজেলার বিলাশ বাড়ি ইউনিয়নের এনায়েতপুর উত্তর ও দক্ষিন পার্শ্বের বাঁধ ,শ্রীরাম পুর বাঁধ , তাজপুর বাঁধ , পার সোমবাড়ি বাজার সংলগ্ন কাজল বিবির বাধ , বালুভরা ইউপির সেন পাড়া ,স্কুল সংলগ্ন বাঁধ , সেনপাড়া হাজীর মোড়ের বাঁধ, লালকাবাড়ী বাঁধ, কাষ্টোডোব বাঁধ ,বেগুনজোয়ার বাঁধ ঝঁকিপূর্ন অবস্থায় রয়েছে । যে কোন মূহতেই ভেঙ্গে যাওয়ার আশংস্কা রয়েছে। ঝুঁকিপূর্ন এলাকায় স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য , গ্রামবাসী ও সমাজের সচেতন মহলের ব্যক্তি সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সহযোগীতায় ঝুঁকিপূর্ন বাঁধ গুলো তে মেরামতের কাজ চলেছে । বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন , ঝুঁকিপূর্ন বাঁধ গুলোতে নিয়মিত মনিটরিং করছি এবং আমার সাধ্য মত বিভিন্ন উপকরন বাঁধ রক্ষার কাজ অব্যাহত রয়েছে । আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি ঝুঁকিপূর্ন বাধ গুলি রক্ষা জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি ।
স/মা

