ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দূর্যোগ মোকাবেলা আমি আপনাদের পাশে আছি : সালমা ইসলাম

admin
আগস্ট ১৯, ২০১৭ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি.
যে কোনো দুর্য়োগকে সাহসিকতার সাথে মোকাবেলা করুন। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। দোহার নবাবগঞ্জের মানুষের সকল দু:খ কষ্টে আমি সাড়া দিবো। শুক্রবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুরে ইছামতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও টাকা বিতরণকালে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে আজ বন্যায় ক্ষতিগ্রস্ত। হতাশ হওয়ার কিছু নেই। সরকার আপনাদের সাথে আছে। দোহার নবাবগঞ্জেও বন্যা দেখা দিয়েছে। আশা করি ভয়ের কিছু নেই। নদী ভাঙন ও বন্যা মোকাবেলায় সরকারের পাশে থেকে আমি কাজ করবো। আপনারা জানেন পদ্মা ভাঙনরোধে আমার প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী ২১৭ কোটি টাকার প্রকল্প দিয়েছে। যা দোহারের নয়াবাড়ী থেকে বাহ্রাঘাট পর্যন্ত নদীর তীর শাসনে কাজ চলমান আছে।
সালমা ইসলাম এসময় ভাঙনে ক্ষতি পরিবারগুলোকে পুর্নবাসন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। যাতে তারা খাস জমি বন্দোবস্ত পেয়ে পরিবারের লোকজন নিয়ে বসবাস করতে পারে।
তিনি আরো বলেন ব্যক্তিগত লাভে রাজনীতি করি না। সাধারণ মানুষের কল্যাণে কিছু করার উদ্দেশ্যেই আমার রাজনীতিতে আসা। সার্বিক উন্নয়ন ও গণমানুষের পাশে থেকে কাজ করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাংসদ সালমা ইসলাম ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে নগদ টাকা ও চাউল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেন দিলু, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হুমায়ন কবির,জাহাঙ্গির চোকদার, আসাদুজ্জামান চৌধুরী রানা, এম.এ মজিদ, উপদেষ্টা একে.এম আব্দুল হালিম, খলিল দেওয়ান।

স/এষ্