গৌরীপুর (ময়মনসিংহ) শেখ বিপ্লব :
গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৭ আগস্ট) অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ এনায়েত কবির, উপজেলা মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য উম্মে কুলসুম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, রমিজ উদ্দিন, মফিজুন নূর খোকা, মোঃ হাবিব উল্লাহ, আব্দুল্লাহ আল আমিন জনি, শহিদুল হক সরকার, রিয়াদুজ্জামান রিয়াদ প্রমুখ।
স/এষ্

