ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের মতবিনিময়

admin
আগস্ট ১৯, ২০১৭ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে ‘লেখাপড়ার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক এক মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর পৌরসভার মেয়র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এনামুল হক সরকারের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আলহাজ্ব নূর মোহাম্মদ ফকির, শফিকুল ইসলাম মিন্টু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজাহারুল ইসলাম পলাশ, মাসুদ রানা, রায়হান উদ্দিন সরকার, নুরুল আমিন, অভিভাবক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। পরে পৌর মেয়র বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি নবনির্মিত টয়লেট উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এ বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণীর অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে তাদের অভিভাবদের সাথে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স/এষ্