ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আগস্ট ২০, ২১,২২ ও ২৩ তারিখের ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির কারনে এই পরিক্ষাগুলো স্থগিত করা হয়েছে ।
তবে এই পরীক্ষাগুলোর নতুন কোনো তারিখ ঘোষনা করা হয়নি। পরবর্তী পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়াও ফাযিল পরীক্ষার সকল তথ্য বিশ্বদ্যিালয়ের ওয়েবসাইট ( িি.িরঁ.ধপ.নফ) পাওয়া যাবে।
স/মা

