ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাগেরহাটে পানগুছি নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

admin
আগস্ট ১৮, ২০১৭ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : 

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকাসহ ডুবে নিখোঁজ হওয়া জেলে আইউব আলী নিকারীর লাশ উদ্ধার হয়েছে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নদী থেকে ভাষমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে থানা পুলিশের মাধ্যমে আইউব আলীর মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে থানার ওসি মো. রাশেদুল আলম জানিয়েছেন।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মালবাহী কার্গোর ধাক্কায় নৌকাসহ নদীতে ডুবে যান কচুয়া উপজেলার নাটাইখালী গ্রামের মৃত বাবর আলী নিকারীর ছেলে আইউব আলী(৭০) ও হাবিবুর রহমান(৫৫)। কোষ্টগার্ডের তাৎক্ষনিক উদ্ধার অভিযানে হাবিবুর রহমান জীবীত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন আইউব আলী।