ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চিতলমারীতে প্রধান সড়কটি এখন বিপদ সংকেত 

admin
আগস্ট ১৮, ২০১৭ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : 

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারের প্রধান সড়কটি এখন মৃত্য ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে  যানবাহন ও লোকচলাচল বন্ধ হবার উপক্রম। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যাত্রী সাধরণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘে যাতায়েতের জন্য সড়কটি দ্রæত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাট জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাতায়েতের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চিতলমারী সদর বাজার সংলগ্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজেহাল। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতি নিয়ত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যাচ্ছে। ফলে দুর্ভোগের যেন অন্ত নেই। প্রতি দিন এ সড়ক দিয়ে শত শত সবজির ট্রাক ও মাছ বোঝাই ট্রাক রাজধানীতে যাতায়াত করে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাজার হাজার লোক যাতায়াত করে এখান থেকে। এ অবস্থায় সড়কটি চলাচলের অনেুাপযোগি হয়ে  পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ  মানুষের যাতায়েতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের যে  বেহাল অবস্থার সৃষ্টি  হয়েছে তাতে করে কেউ এখন এখান থেকে  যাতায়েত করতে চান না। পাশের বাইপাশ  সড়ক ব্যবহার অনেকে। এতে করে সড়কের আশপাশের ব্যবসায়ীদের বেচা-কেনা কমে গেছে। ঈদে লোকজন ঘরে ফিরতে দারুণ সমস্যার সৃষ্টি হবে বলেও জানান তারা। এ অবস্থায় দ্রæত সড়কটি  মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ ব্যাপারে বাগেরহাট সড়ক  বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর জামান মাসুদ জানান, সড়কটির জন্য বরাদ্দ হয়েছে।  আগামিতে এর কাজ শুরু করা হবে।

স/মা