এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠতা সধারণ সম্পাদক ও মধ্যেপ্রাচ্য কমিটির সম্মানিত সদস্য সচিব লক্ষ্মীপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম ওমান সফরে আসায় ওমান বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গত কাল রাত ১০ ঘটিকার সময় ওমান কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠতা সভাপতি ও নবগঠিত চট্টগ্রাম মহানগরী সম্মানিত উপদেষ্টা জনাব হাজী বাবর মিয়ার বাস ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওমান বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক ও সাবেক সফল সভাপতি মঞ্জুরুল ইসলাম (মঞ্জু)। সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন তালুকদার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব ওয়াদী আদাই শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আমির (মাহাবুব) সহ-সাধারণ সম্পাদক বাবু সুভাষ গুপ্তা সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন রাজু, আল-আমরাত শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক মামুন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মতবিনিময় ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উনার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন দলীয় নেতাকর্মী।
স/মা

