ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোয়াইনঘাটে বন্যা এলাকা পরির্শনে সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট

admin
আগস্ট ১৭, ২০১৭ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ

সিলেটের গোয়াইনঘাটে বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কয়েকটি বন্যা কবলিত এলাকা তিনি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন গোয়াইনঘাটের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। ইতিমধ্যে আমরা ২৭ মে.টন চাল বিতরণ করেছি। এবং বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য যা যা দরকার সরকারের কাছে আমরা তথ্য পাঠিয়েছি। আমাদের চাহিদা মত তা প্রেরণ করেছি। এবং এখানে কারো কোন ভয় পাওয়ার কিছু নেই। পূণর্বাসনের জন্য যা যা দরকার সেটা সরকার করবে।

স/মা