ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১১তম একাডেমিক কাউন্সিলে এসকল বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় আইন ও মুসলিম বিধান বিভাগ এর নাম পরিবর্তন করে আইন বিভাগ, আল ফিকহ বিভাগের নাম পরিবর্তন করে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ ও ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করা হয়। .
এসময় কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো মাহবুবুর রহমান সাধারন সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতি-শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স/মা

