ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এস আই এর মৃত্যু

admin
আগস্ট ১৭, ২০১৭ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক এসআই এর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্র জানায়, ১৬ আগস্ট নাগেশ্বরী থানার এসআই মাসুদ রানা ডিএম একাডেমি মসজিদ সংলগ্ন বাসায় আইপিএস এর সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়। আইপিএস এ চার্জের জন্য তাতে বিদ্যুতের সংযোগ থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামাদহ বেতগারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল বলেন, বিদ্যুৎ¯পৃষ্ট হলে এসআই মাসুদ রানাকে নিয়ে আসলে তাকে চেক করে মৃত পাওয়া গেছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আফজালুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

স/মা