ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

admin
আগস্ট ১৬, ২০১৭ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন:

ফরিদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল ১১.৩০ মিনিটে ফরিদপুরের মুন্সিবাজার ও মুজিব সড়কে এ অভিযান চলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিংটিমে অংশ গ্রহন করেন কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, জেলা সেনেটারী ইনেন্সপেক্টর মোঃ বজলুর রশিদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। বাজার মনিটরিংয়ের সময় মূল্যতালিকা না থাকায় , মেয়াদ উর্ত্তীর্ন তারিখ ও খুচরা মুল্য না থাকায়, এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মুন্সিবাজারে প্রতিমা ষ্টোরকে ৪৩ ও ৪৬ ধারায় ২০০০/-, ফারিহা মেডিকেল হলকে ৩৭ ধারায় ২০০০/-, শহরের মুজিব সড়কে ফ্রেস ফুডকে ৩৮ ও ৪৩ ধারায় ১০০০/-, বিসমিল্লাহ বেকারীকে ৫১ ধারায় ২০০০/-, ভাঙ্গা রাস্তার মোড়ে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারকে ৩৮ ও ৪৩ ধারায় ২০০০/- টাকা জরিমানা করা হয়।

স/মা