ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বৃষ্ঠির পানিতে ৬ শ ৫০ হেক্টর রোপা আমন পানির নিচে

admin
আগস্ট ১৬, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব 

গত ৩ দিনের টানা বর্ষনে প্লাবিত হয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নিন্মাঞ্চলের প্রায় ৬ শ ৫০ হেক্টর রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। রোপা আমন ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, চলতি মৌওসুমে এ উপজেলায় ২০ হাজার ৯ শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চারা রোপন করা হয়েছে। রোপন শেষে পরিচর্যার ব্যস্থ সময় কাটাচ্ছেন কৃষকরা। হঠাৎ করে বৃহস্পতিবার থেকে টানা শনিবার পর্যন্ত ভারী বর্ষনের কারনে পৌর শহরের পাছের কান্দা, বাইরাউরা, হিম্মতনগর, অচিন্তপুর ইউনিয়নের মহিষরন, গাগলা, চৈয়েরকান্দা, সিংরাউন্দা, বালিজুড়ি, মাওহা ইউনিয়নের নিজমাওহা, বীরআহাম্মদপুর, কিল্লাতাজপুর, বারা বিষুমপুর,লক্ষীনগর, কোদালীয়া, বাউশালীপাড়া, নয়ানগর, ধারাকান্দী, পালুহাটি, সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া, সোনাকান্দি, ভালুকাপুর, পাছার, বোকাইনর ইউনিয়নের বড়বাগ, বৃ-বড় বাগ, ভোটের বাজার, নিজামাবাদ, রামগোপালপুর ইউনিয়নের গাও রামগোপালপুর, পশ্চিমপাড়া, গুজিখা, পুম্বাইল, তেরশিরা, ডৌহাখলা ইউনিয়নের মরিচাইল, নওগুয়া,সধিলা ইউনিয়ন ও ভাংনামারী ইউনিয়নের ব্রহ্মপুত্রের নদের পাশ্ববর্তী প্রায় সবগ্রামের রোপা আমন ধানের চারা প্লাবিত হয়ে হুমকির মুখে পড়েছে। কয়েক জন কৃষকের সাথে কথা বললে তারা জানায় আমন রোপন শেষ এখন পরিচর্যার সময় আর এ সময় টানা ভারি বর্ষনে ধান গাছ পানির নিচে ডুবে আছে তা সওে জমিন ঘুরে দেখা যায়। এখন যদি আর বৃষ্টি না হয় তাহলে পানি নিচের দিকে নামতে থাকবে ডুবন্ত চারা গুলো ভেসে উঠবে তাতে নষ্ঠ না হওয়ার আশংখ্যা বেশি। অন্যথায় পুনঃরায় জমিতে চারা রোপন করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান জানায় গত কয়েকে দিনের টানা বর্ষনে ৬ হাজার ৫০ হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। আর যদি বৃষ্ঠি না হয় তাহলে পানি নেমে যাবে ধান গাছের তেমন কোন ক্ষতি হবেনা বলে আশাবাদী।

স/মা