ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নারায়ণগঞ্জে আয়োজিত তাবলীগে যোগ দিচ্ছেন আলোচিত তারকা অনন্ত জলিল

admin
আগস্ট ১৬, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

তিন দিনের জন্য তাবলীগে যোগ দিতে নারায়ণগঞ্জ যাচ্ছেন ঢালিউডের আলোচিত তারকা অনন্ত জলিল। ফেসবুকে তিনি এ সংক্রান্ত পোস্ট ও ভিডিও শেয়ার করেছেন।

এর আগে রাজধানীর ধানমণ্ডিতেও তাবলীগে যোগ দিয়েছিলেন এ অভিনেতা। গতকাল ফেসবুকে জানান, আগামী ১৮-২০ আগস্ট ব্যাপী তিনি নারায়ণগঞ্জে আয়োজিত তাবলীগে যোগ দিচ্ছেন।  

ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম, বন্ধুগন,ইনশাল্লাহ্ আমি আসছি বাইতুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলীগে। লোকেশনটা বলছি আপনাদের সুবিধার্থে। পশ্চিম মাজদারই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। ইউনিয়ন-এনায়েত নগর থানা-ফতুল্লাহ্ , নারায়ণগঞ্জ।

বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন । আমিন। আরেকটি কথা, দেশে এখন ভয়াবহ বন্যা, চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্থদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্ তায়ালার কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন। ‘

স/মা