ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফিরলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ

admin
আগস্ট ১৬, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ না করেই দেশে ফিরলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রস্তুতির জন্য তাদের এই দ্রুত দেশে ফেরা।

তবে দু’জনই একসঙ্গে দেশে ফেরেননি। সোমবার দিবাগত রাতে সাকিব, আর মঙ্গলবার সকালে দেশের মাটিতে পা রাখেন মিরাজ।

সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন মিরাজ। তবে একটি ম্যাচও খেলা হয়নি টেস্ট অভিষেকে আলোড়ন সৃষ্টি করা এই অলরাউন্ডারের। অন্যদিকে, জ্যামাইকা তালাওয়াহসের হয়ে তিন ম্যাচে অংশ নিয়ে ৬১ রানের পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন সাকিব।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ তারিখ ঢাকায় আসবেন অজিরা। এরপর ২২ ও ২৩ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আর ২৭ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। আর পরের টেস্ট ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

স/মা