ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

admin
আগস্ট ১৬, ২০১৭ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

‘পান্থপথ আস্তানায় নিহত সাইফুল শিবির কর্মী ছিল’ উল্লেখ করে ছাত্রশিবিরকে জড়িয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের বক্তব্যকে ‘মিথ্যাচার এবং ভিত্তিহীন’ বলে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, কোনও তদন্ত বা তথ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক নেতাদের মতো পান্থপথে নিহত সাইফুলের সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের যে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন তাতে আমরা বিস্মিত। এটা  নিকৃষ্ট ও সুপরিকল্পিত মিথ্যাচার। অভিযানে নিহত সাইফুলের সঙ্গে ছাত্রশিবিরের দূরতম কোনও সম্পর্ক নেই। কোনও প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এখানে হুট করে ছাত্রশিবিরকে জড়িয়ে এই বক্তব্য প্রণোদিত ও রহস্যজনক। 

স/মা