ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাকিব খানের ছবির শুটিং স্থগিত !

admin
আগস্ট ১৫, ২০১৭ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিরাপত্তার অজুহাতে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে চিত্রনায়ক শাকিব খানের ছবির শুটিং স্থগিত করা হয়েছে। সেখানে আজ মঙ্গলবার উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় শুটিং করতে দেয়নি কক্সবাজার সদর পুলিশ। তাই শুটিং না করেই পুরো ইউনিট নিয়ে বসে আছেন শাকিব। তিনি  বলেন, যেকোনো সময় ঢাকার পথে রওনা হবেন। তাঁর সঙ্গে আছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরও অনেকেই।

এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও। তিনি বলেন, ‘আমাদের ক্ষতি হয়ে গেল। এমনিতে গতকাল সোমবার শুটিং স্পটে ছবির মূল নায়ক ঢাকা থেকে আসতে দেরি করায় আমরা শুটিং করতে পারিনি। সোমবার সন্ধ্যায় তিনি কক্সবাজার পৌঁছান। আজ মঙ্গলবার সকাল থেকে শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেল না। দুই দিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। কিন্তু স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশঙ্কা করছে। তাই শুটিং বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে শুটিং করিনি।’

পরিচালক উত্তম আকাশ বলেন, ‘এমনিতে শাকিবের শিডিউল পেতে আমাদের বেগ পেতে হয়। তাই আমরা এখনো অপেক্ষা করে আছি। আশা করছি, পরিস্থিতি বদলাবে, আমরা আবার শুটিং করতে পারব।’

যোগাযোগ করা হলে কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘ঢাকার পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর সারা দেশে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, কক্সবাজারের সমুদ্রসৈকতেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। করলে কোনো দায়ভার পুলিশ নেবে না। পরিস্থিতি বদলালে শুটিং করতে পারবে।’

স/মা