ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

admin
আগস্ট ১৫, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক শোক র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারী কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দিলারা বেগম আছমা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, পিপি শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রাম চন্দ্র রায়, গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মোঃ আমিনুল ইসলাম বকুল, নারীনেত্রী বিলকিছ বেগম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও মনোয়ার হোসেন রনি প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।

দিনব্যাপী কোরআন খানী ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগকারী সদস্যদের আত্মার শান্তি কামনায় মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

স/মা