ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস

admin
আগস্ট ১৫, ২০১৭ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট

সিলেটের জাফলংয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর নয়াবস্তি, কান্দুবস্তি ও চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল এর নেতৃত্বে এই অভিযান চলে। অভিযান চলাকালীন সময় চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানে গোয়াইনঘাট’র সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, থানার এস আই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বিশ^জিত কুমার পাল বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৫টি মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একই সাথে বাকি মালিকদের মেশিন ও সরঞ্জাম সড়িয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্দেশ প্রদান করা হয়.

স/মা