ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা

admin
আগস্ট ১৪, ২০১৭ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

আগৈলঝাড়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাংকন বিষয়ক উপকমিটির উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রাইমেরী স্কুল থেকে ৭৫ জন কোমলমতি শিশু এ চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এবারের চিত্রাংকন প্রতিযোগীতার বিষয় ছিল জাতীয় শোক দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি অংকন। এ চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ৩টি গ্রুপে ভাগ করা হয়। শিশু শ্রেণী থেকে ১ম শ্রেণী পর্যন্ত “ক” গ্রুপ, ২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত “খ” গ্রুপ ও ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত “গ” গ্রুপ। চিত্রাংকন প্রতিযোগীতা পরিচলনা করেন চিত্রাংকন বিষয়ক উপকমিটির অহ্বায়ক আবুল কালাম আজাদ, চিত্রাংকন বিষয়ক উপকমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, মৎস কর্মকর্তা রজিনা আকতার, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা সাধন কুমার সাহা সহ উপকমিটির সদস্যবৃন্দ।