মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: চিস্তিয়াকে ১০ বোতল ফেনসিডিল ও ১০পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ । রবিবার রাত ১০ টার দিকে হাতিমারা পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম দালালপাড়া এলাকা থেকে তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানাযায়,হাতিমারা ফাঁড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীরের নেতৃত্বে মাদক উদ্ধার পরিচালনা করতেছিল । এ সময় চিস্তিয়া ফেসনসিডিল নিয়ে ঐ পথে যাচ্ছিল । সংবাদ পেয়ে পুলিশ তার পথ গতিরোধ করে তল্লাসী চালায় । এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, ছাত্রলীগ কোন অপকর্মকে সমর্থন করেনা। ছাত্রলীগের কেউ মাদকসহ অন্যান্য অপকর্মের সাথে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
হাতিমারা ফাঁড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকসহ চিস্তিয়াকে আটক করা হয়েছে । এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।
স/মা

