ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠিতে সুন্দারবন-৬ লঞ্চ থেকে উদ্ধার হওয়া যুবতির তিন মাসেও পরিচয় মেলেনি

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা সাইদুর রহমানের মালিকানাধীন এমভি সুন্দরবন-৬ লঞ্চের দুই সুকানীর কেবিন থেকে উদ্ধার হওয়া সেই যুবতির মরাদেহ বে-ওয়ারিশই রয়ে গেলো।

এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা হলেও প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরও পরিচয় মেলেনি সেই যুবতির। গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-৬ লঞ্চটির ২৪ নভেম্বর ঝালকাঠি লঞ্চঘাটে পৌছানোর পুর্বেই সুকানী খলিল ও জালালের কেবিনে যুবতী কে নির্মম ভাবে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারী ঘাতকরা। পরে লঞ্চের ষ্টাফরা যুবতীর মরাদেহ পড়ে থাকার বিষয়টি দেখে পুলিশকে খবরদেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে একটি হত্যা মামলা রুজু করে বে-ওয়ারিশ লাশ হিসাবে দাপন সম্পুর্ন করলেও আজ পর্য্যন্ত মামলার কোন কুল কিনারা খুজে পায়নি। এ ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলো সেই সময়। কিন্তু প্রায় তিন মাসেও হত্যার কোন কুলুই কিংবা যুবতির পরিচয় পায়নি পুলিশ। রহস্য ঘেরা এ হত্যার কুলু কি কোন দিনই উম্মেচন হবে না এমন প্রশ্ন রয়েছে অনেকের।

এ ব্যাপারে ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আঃ হালিম তালুকদার জানায়, পুলিশ মরাদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্ত করে একটি হত্যা মামলা রুজু করা হয়। এর মরাদেহের পরিচয় পেতে ব্যাপক চেষ্টা চলছে। মামলার তদন্ত এখনো চলছে। তবে এখন পর্য্যন্ত হত্যাকারীদের সনাক্ত করা যায়নি কাউকে গ্রেফতারও করা হয়নি।

স/শা