ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্যায় ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

admin
আগস্ট ১৩, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি  বিএনপির নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের বন্যায় ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার এক খালেদা জিয়া বলেন, ‘আমি সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও স্বচ্ছল মানুষকে অতিদ্রুত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’

এসময় তিনি গত কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা, ধরলা, পূণর্ভবা, ব্রহ্মপুত্রসহ দেশের বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি ও ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেত্রী।

খালেদা জিয়া বলেন, ‘বন্যা পরিস্থিতি এখন মারাত্মক রুপ ধারণ করেছে। এর ওপর তিস্তার উজানে ভারতের গজলডোবা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়ার ফলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকার ফসল, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। ’

তিনি বলেন, ‘বন্যার পানিতে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটের নদী সংলগ্ন এলাকাগুলোই শুধু নয়, জেলা শহরগুলোও তলিয়ে যাচ্ছে। অথচ বন্যার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। নেই কোনো জরুরি ত্রাণ তৎপরতা। ’

এদিকে অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যাদের রাজনীতির লক্ষ্য জনগণের কল্যাণ নয়-তাদের দ্বারা দুর্গত মানুষ উপেক্ষিতই হবে। আমি বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ’

স/মা