কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার শিক্ষক আনিছুর রহমান খান (৭০) শনিবার রাতে মারা গেছেন। খুলনা শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে উপজেলার বরণডালি গ্রামে তার বাড়িতে গার্ড অব অনার ও জানাজা শেষে জাতীয় পতাকায় ঢেকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।কেশবপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কমান্ডার আনিছুর রহমান খান শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোমরপোল আইডিয়াল কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং একাধিকবার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হয়েছেন ।
স/এম

