ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল

admin
আগস্ট ১৩, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

রোববার এক নির্দেশনায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিসিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর সরকারি ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হলো।

নির্দেশনায় আরো বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এবং আওতাধীন অধিদপ্তর সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীর সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি।

স/মা