ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কমলনগরে ২ মাদকসেবীর জরিমানা

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কমলনগর প্রতিনিধীঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন। অর্থদ-াদেশ প্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার ফলকন গ্রামের উত্তল চন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস (২৭) ও চর জাঙ্গালিয়া গ্রামের সঞ্চয় সীল। ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, সকালে হাজিরহাট বাজারের তালপট্টি এলাকায় মাদকসেবীরা ইয়াবা সেবন করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

স/শা