ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘আমি তো আগের চাইতে অনেক ভালো হয়ে গেছি,-মুক্তামনি

admin
আগস্ট ১৩, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হাতটা যেন হঠাৎ করেই অনেক হালকা হয়ে গেছে মুক্তামনির। ভারমুক্তির একটা অনুভব হচ্ছে তার। ইতিমধ্যে অস্ত্রোপচারের ধকল সে খানিকটা কাটিয়ে উঠেছে। ফিরে পাচ্ছে মনের জোর। বাবার কাছে জানতে চাইছে, ‘আমি তো আগের চাইতে অনেক ভালো হয়ে গেছি, তাই না আব্বু?’

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামনির গতকাল শনিবার অস্ত্রোপচার হয়। ওর ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল অস্ত্রোপচার শেষে ব্রিফিংয়ে চিকিৎসকেরা জানান, প্রাথমিকভাবে অস্ত্রোপচার সফল হয়েছে। হাত অক্ষত রাখা গেছে। তবে শরীর থেকে সব টিউমার সরাতে আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী অস্ত্রোপচারের সময় ঠিক করা হবে।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর রহমত, চিকিৎসকদের চেষ্টা আর কোটি কোটি মানুষের দোয়ায় মেয়ে আমার অনেক ভালো আছে। কাল অপারেশনের পর জ্ঞান ফিরেই কথা বলেছে। আজ বারবার জানতে চাইছে, ও ভালো আছে কি না। ওর শরীরটা তো এখন অনেক হালকা হয়ে গেছে। এখন হাতে যন্ত্রণা থাকলেও ভালো আছে। সকালে স্যুপ খেয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামণি ভালো আছে। আমি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) গেলে নিজে থেকেই বলে-আমি ভালো আছি। খিদে লেগেছে।’

সামন্ত লাল সেন আরও জানান, এখন থেকে অল্প অল্প করে স্বাভাবিক খাবার খাওয়া শুরু করতে পারবে মুক্তামণি।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামনির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামনির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সব ধরনের খোঁজ-খবর নিচ্ছেন।

স/মা