ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পুলিশের বিশেষ অভিযানে ঝালকাঠিতে আটক ২২৬

admin
আগস্ট ১৩, ২০১৭ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে তিন দিনের বিশেষ অভিযানে ২২৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।

আটককৃতদের মধ্যে ৭৪জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে ৮জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামী। বাকী ১৫২জনকে জামিনে থাকায় তাদের রিকল দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত ৭৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কাগজপত্র বিহীন অবৈধ ৩০টি যানবাহন আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) বলেন, জেলাব্যাপী পলাতক আসামী ও অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তারে তিন দিন ব্যাপী বিশেষ অভিযানে জেলার ৪টি থানা থেকে পুলিশ মোট ২২৬জনকে আটক করে।

জেলা পুলিশ প্রতিনিয়ত অপরাধ ও জঙ্গী দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

স/এষ্