চমক প্রতিনিধি : কাব্য বিলাস আয়োজিত ডিংডং সেরা নাচিয়ে ২০১৭ সালের তাল পর্বে বাছাই পর্ব শুরু হয়েছে। শুক্রবার ১৭ ফেব্রুয়ারী সকাল থেকে আব্দুল্লাপুর মালেকাবানু উচ্চ বিদ্যালয়ে চলে ডিংডং সেরা নাচিয়ের বাছাই পর্ব। এদিন ৪ থেকে ১৪ বছরের ২৭৩ জন বাচ্চা অংশগ্রহন করে। এদের মধ্য থেকে ছয় জন প্রতিযোগীকে প্রদান করা হয় স্বাগতমপত্র। এই পত্র দিয়েই প্রতিযোগীরা পরবর্তী পর্বে অংশ গ্রহন করতে পারবে। বাছাই পর্বের বিচারকের দায়িত্বে ছিলেন উৎপল দাস, ড. কামরুজ্জাম ও রাহুল রাজ। বাংলা মৌলিক গান নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহন করে। ডিংডং সেরা নাচিয়ে প্রতিযোগীতার সার্বিক সহযোগীতায় হয়েছে, এটি হক লি :।
স/ এষ্

