ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ফ্যান খুলে পড়ে ২ কলেজ শিক্ষার্থী আহত

admin
আগস্ট ১১, ২০১৭ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অবস্থিত চরভদ্রাসন সরকারী কলেজের একটি শ্রেণী কক্ষের ফ্যান খুলে শিক্ষার্থীদের উপর পড়লে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের চরভদ্রাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভীত হয়ে আরো দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। শিক্ষার্থীদের উপর ফ্যান খুলে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা দশটার দিকে একাদশ শ্রেণীর আইসিটি ক্লাস চলাকালীন সময়ে একটি ফ্যান খুলে পড়ে যায়। এতে ফ্যানের পাখার আঘাতে একাদশ শ্রেণীর সানজিদা আক্তার রিমা ও সাবরিনা আক্তার সাথী মারাত্বক ভাবে আহত হয়। দুজনেরই মাথা ও কপাল কেটে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। দুই শিক্ষার্থীর রক্তাক্ত অবস্থা দেখে পপি আক্তার ও মাকসুদা আক্তার নামের দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান হারানো দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হয়েছে।

কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাদের সাথের লাগানো ফ্যানটির আংটা মরিচা ধরে একেবারেই ক্ষয় হয়ে যায়। বেশ কয়েকবার শিক্ষকদের বলা হলেও সেটি মেরামত করা হয়নি। কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল জানান, ভবনের ছাদ ড্যামেজের কারণে ফ্যানের সাথে লাগানো রডটি ভেঙ্গে ফ্যানটি খুলে পড়ে। ফ্যানটি সরাসরি কারো মাথার উপর না পড়ায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্