আগামীকাল শনিবার কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। এসব এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন এলজিআরডি মন্ত্রী।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও এলজিইডি এর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ১৯ ফেব্রুয়ারি বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম ত্যাগ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রী তার দুই দিনের সফরের প্রথম দিনে শনিবার লালমনিরহাট জেলাধীন বিলুপ্ত ছিটমহল ভেতর কুঠিতে তার মন্ত্রণালয়ের অধীন গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করবেন।
এরপর মন্ত্রী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন বিলুপ্ত ছিটমহল দাশিসিয়ারছড়ায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও মন্ত্রী দ্বিতীয় ধরলা ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করবেন।
স/শা

