ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৩৯ জন গ্রেফতার

admin
আগস্ট ১১, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২’শ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮৪ জন, হরিণাকুন্ডু থেকে ১২ জন, শৈলকুপা ১’শ ১০ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স/এষ্