বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার বাঘারপাড়ার ভেন্যুতে জেমকন ২য় বিভাগ ফুটবল লীগের ২য় ম্যাচে জয় পেল নওয়াপাড়া আজাদ স্পোটিং ক্লাব । বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্টিত হয় । খেলায় মুখোমুখি হয় সৃষ্টি যশোর ,ও নওয়াপাড়া আজাদ স্পোটিং ক্লাব । একক আধিপাত্য বিস্তার করে ২-১ গোলে জয়লাভ করে নওয়াপাড়া আজাদ স্পোটিং ক্লাব।
বিজয়ী এ দলের গোল দুটি করেন আসিফ ও তন্ময় যথাক্রমে প্রথম আর্দের ২১ ও ২৩ মিনিটে ।। সৃষ্টি,যশোর এর বিপ্লব প্রথমআর্দের ১৯ মিনিটে প্রথম গোল করে । ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের তন্মায় ।
’স/মা

