ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় মোবাইল চুরির অপবাদে আমগাছে বেঁধে শিশু নির্যাতন, আটক-২

admin
আগস্ট ১১, ২০১৭ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মেজবা উদ্দিন পলাশ

কুষ্টিয়া,

 কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মোবাইল চুরির অপবাদে আম গাছের সাথে বেঁধে দুই শিশুকে অমানষিকভাবে পিটিয়েছে স্থানীয় প্রভাবশালীরবুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই নির্মম ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দুই শিশুর পরিবার সুত্র জানায় ৪/৫দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমন্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল খোয়া যায়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে। গতকাল বুধবার বিকেলের দিকে একই এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু তাদের বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুর বাড়ির সামনে আমগাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। সন্ধ্যায় ওই শিশুকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে শিশুটির ভাই রব্বেল খান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছে ৩জনকে আসামী করে। এদের মধ্যে তানজিল ও তার শাশুরী রোকেয়াকে আটক করা হয়েছে। মীর আক্কাস ওরফে মিরুকে আটকের অভিযান চলছে বলে কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানিয়েছেন। এদিকে এঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেছে

’স/মা